Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য হাসপাতালের পরিষেবার মান উন্নত করতে মন্ত্রীর বৈঠক

হাসপাতালের পরিষেবার মান উন্নত করতে মন্ত্রীর বৈঠক

হাসপাতালের পরিষেবার মান উন্নত করতে মন্ত্রীর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন :  ঊনকোটি জেলা হাসপাতালের সমস্যা গুলির সুরাহার কাজ শুরু হবে শীঘ্রই। হাসপাতালের পরিষেবার মান উন্নতি করণ করা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে বৈঠক করেন।

সেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও ঊনকোটি জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,জেলা চিফ মেডিকেল অফিসার জেভি ডারলং,সহ রোগী কল্যাণ সমিতির নবনিযুক্ত সদস্যরা। কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে কিভাবে রোগীদের ভালো পরিষেবা দেওয়া যায় এবং জেলা হাসপাতালকে কিভাবে আরো উন্নত করা যায় এবং যে যে ত্রুটিগুলি রয়েছে সেগুলো দ্রুত সমাধানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা নিয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রী। এদিকে বৈঠক শেষে সকল আধিকারিকদের নিয়ে শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শনে যান মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha