স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত স্বেচ্ছার রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।
এইদিন শিবিরের শুরুতে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্য অতিথিরা রবীন্দ্র নাথ ঠাকুরের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শুরু হয় রক্তদান শিবির। এইদিনের শিবিরে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান এইদিনের রক্তদান শিবির তাৎপর্যপূর্ণ। কারন রক্তদান শিবিরের আয়োজন করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি।
সমাজের অন্যান্য মানুষের থেকে দৃষ্টিগত দিক থেকে তারা কিছুটা পিছিয়ে থাকলেও রক্তদান সহ সামাজিক কাজকর্মে তারা পিছিয়ে নেই। এইদিনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে তা প্রমানিত। এবং তাদের এই ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। যা দেখে রাজ্যের মানুষের মনের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়াবে বলে জানান সাংসদ।

