বাড়িরাজ্যআন্দোলনের সংস্কৃতি রাজ্যে কমছে : মুখ্যমন্ত্রী

আন্দোলনের সংস্কৃতি রাজ্যে কমছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : আন্দোলন ছাড়াই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটছে। তবে কিছু সুবিধাবাদী আছেন যারা সুযোগ বুঝে নিজেদের প্রচার করতে চায়। দেশ ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী রবিবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেড্রেশন ত্রিপুরা শাখা উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। আগরতলা প্রেস ক্লাবে এই শিবিরের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী আরও বলেন, ব্যাঙ্ক কর্মীদের বিশেষ মর্যাদার জায়গায় দেখা হয়। কিন্তু এখন কাজের চাপ এতটাই বেশী যে অনেকেই ভি আর এস নিয়ে চলে যায়। দেশের অর্থনীতি ব্যাঙ্ক কর্মীদের উপর নির্ভর করে। মাঝে মাঝে আন্দোলনে সামিল হন। তবে এই আন্দোলনে সংস্কৃতি এখন অনেকটাই কমে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 গ্রাহকদের পরিষেবা প্রদানে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। পরে শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। নিয়মিত রক্তদান করার জন্য আহ্বান জানান। কারণ রক্তের বিকল্প নেই। রক্তের যাতে কোন সংকট সৃষ্টি না হয় তার জন্য নির্দিষ্ট সময় পর পর রক্তদান করতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেড্রেশন রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত সহ অন্যান্য ব্যাংঙ্ক অফিসারেরা। রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য