স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : ত্রিপুরায় দ্বিতীয় রেল লাইন স্থাপনের দাবি নিয়ে আগামী ৭ মে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীরা রেলপথে রওনা হবে গুয়াহাটির উদ্দেশ্যে। আগামী ৮ মে এন এফ রেলওয়ের সদর দপ্তরে ডেপুটেশনের মধ্য দিয়ে এক স্মারক লিপি তুলে দেবে তারা। এই স্মারক লিপিতে উল্লেখ করা হবে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রতিটি জেলার জেলা সদর এবং মহকুমায় যাতে এই দ্বিতীয় রেল লাইন স্পর্শ করে।
একই সঙ্গে দাবি জানানো হবে ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন করার। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা। আরো বলেন আগামী ২৫ জুন রাজধানী আগরতলায় ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবিতে কংগ্রেসের নেতা কর্মীরা মহাধরনায় বসবে। তিনি বলেন নানা কারণে জনজাতি এলাকাগুলোর উন্নয়ন হয়নি। উপজাতি এবং অউপজাতি পরিসংখ্যানের নিরিখে মোট ৪৫ টি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবি তোলা হবে সেই মহাধর্নায়। এদিনের আয়োজিত সংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস অন্যান্য নেতৃত্ব।

