স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : হায় রে মানুষ! মান আর হুঁশ কি হারিয়ে ফেলেছে কখন জানা নেই! চলন্ত গাড়ির সাথে কুকুর ছানাকে বেঁধে হত্যা করতে দেখে হতবাক পথচারীরা। ঘটনার বিবরণে জানা যায়, টি আর ০৩ ৩৭৩১ নাম্বার ম্যাক্স চালক গাড়ির পেছনে দড়ি বেঁধে একটি জীবন্ত সারমেয় হত্যা করল। এরকম মর্মাহত দৃশ্য দেখতে পেয়ে জাতীয় সড়কের উপর পথ চলতি পশুপ্রেমীরা হতবাক হয়ে যায়।
সাব্রুমের শহরের বিশাল সিং নামে এক পশুপ্রেমী আগরতলা থেকে সাব্রুমে যাওয়ার সময় জোইলাবাড়ী পিলাক রাস্তার কিছু পথ আগে দেখতে পায় এই মর্মদৃশ্যটি। এই মর্মদৃশ্যটি বিশালের কোন প্রকার সহ্য করতে না পেরে সাহসিকতা দেখিয়ে ম্যাক্স গাড়িটি থামিয়ে চালকের সাথে কথা বলেন কেন সারমেয়টিকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। চালক প্রতি উত্তরে বলেন এটা তার ইচ্ছে। তারপর ম্যাক্স গাড়ি চালকটি দ্রুত গতিতে কলাছড়া বাজার পর্যন্ত এসে হঠাৎ উধাও হয়ে যায়। মর্মান্তিক দৃশ্যটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই পশু প্রেমীরা ছিঃ ছিঃ করছেন। এখন দেখার প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

