Friday, February 6, 2026
বাড়িবিশ্ব সংবাদ৮৩ বছর বয়সে যে কারণে প্রথম উড়োজাহাজে চড়লেন তিনি

৮৩ বছর বয়সে যে কারণে প্রথম উড়োজাহাজে চড়লেন তিনি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০জানুয়ারি:সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও অনেকের নজর কেড়েছে। ভিডিওতে দেখা গেছে, ৮৩ বছর বয়সী এক বৃদ্ধা বিমানবন্দরের দিকে যাচ্ছেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে উড়োজাহাজে ওঠেন তিনি। ওই বৃদ্ধার মুখে আনন্দের হাসি। কারণ, ৮৩ বছরের জীবনে এটি তাঁর প্রথম উড়োজাহাজ ভ্রমণ।

‘বড়ি মাম্মি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে যুক্ত টেক্সটে লেখা হয়েছে— ‘বিশেষ দ্রষ্টব্য: ৮৩ বছর বয়সে প্রথম ফ্লাইটে চড়ে নাতনির বিয়েতে যাচ্ছি।’ভিডিওটির নিচে এক ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যে পরিবারটি শিশুর মতো করে তাঁর প্রতি এত খেয়াল রাখছে, তাঁকে ভ্রমণের জন্য উদ্বুদ্ধ করছে, তাদের জন্য শুভকামনা ও ভালোবাসা। আপনাদের সুস্থতা কামনা করছি।’আরেক ব্যবহারকারী তাঁর দাদির অভিজ্ঞতার কথা উল্লেখ করে লিখেছেন, ‘আমার দাদিও ৮৮ বছর বয়সে প্রথমবারের মতো উড়োজাহাজে ভ্রমণ করেছেন। আমরা যখন তাঁর অনুভূতি জানতে চেয়েছিলাম, তখন বলেছিলেন পানিতে চলা জাহাজের মতো লেগেছে। বিনয়ী আচরণ ও সৌন্দর্যের জন্য এয়ার হোস্টেসদেরও প্রশংসা করেছিলেন তিনি।’

অপর এক ব্যবহারকারী লেখেন, ‘হে ঈশ্বর, এ প্রথম আমি বড়ি মাম্মি শব্দটি ব্যবহার হতে দেখলাম। আমরা আমাদের দাদিজিকে বড়ি মাম্মি বলে ডাকতাম। আমার তাঁর কথা মনে পড়ে গেল। ভিডিওটি শেয়ার করায় ধন্যবাদ। বড়ি মাম্মির প্রতি ঈশ্বর সহায় হোক।’আরও এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার নানির বোনের কথা মনে পড়ে গেল। তিনি প্রথমবারের মতো উড়োজাহাজে চড়ে আমার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। জীবনভর তিনি আমাদের কাছে দ্বিতীয় নানি হয়ে ছিলেন। কয়েক মাস আগে তিনি মারা গেছেন। তবে তাঁর আগে তিনি উড়োজাহাজে চড়তে পারায় আমি খুশি। উড়োজাহাজে চড়ার খুব আগ্রহ ছিল তাঁর। উড়োজাহাজে কেমন লাগে, তা নিয়ে তিনি সব সময় আমাদের কাছে জানতে চাইতেন। মা-বাবা, দাদা-দাদি, নানা-নানিদের ভালোবাসুন। এর চেয়ে বেশি আর কেউ আপনাদের ভালোবাসবে না।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য