Friday, February 6, 2026
বাড়িরাজ্যরাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন

রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : বুধবার জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর লাগু হয়েছে কোড অফ কন্ডাক্ট। এই কোড অফ কন্ডাক্ট হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশন যথারীতি দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে সরকারি জায়গায় থাকা বিভিন্ন পোস্টার, ব্যানার এবং ফ্ল্যাগ ফেস্টুন সরিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। সেই কাজ বুধবার থেকেই সারা রাজ্যে শুরু হয়ে গেছে।

 ব্যক্তিগত জায়গায় বিনা অনুমতিতে লাগানো এধরনের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে দেবে কমিশন। বৃহস্পতিবার দুপুরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। তাদের নির্বাচনী বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে ফের একবার অবগত করা হয়। তুলে দেওয়া হয় তথ্য। এদিন সন্ধ্যায় জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। এক্সপেন্ডিচার অবজারভার রাজ্যে প্রথম আসবে। এরপর আসবে জেনারেল অবজারভার। ২৬ জানুয়ারির পর আসবে তারা। শুক্রবার থেকে আসতে শুরু করবেন এক্সপেন্ডিচার অবজারভারেরা। নির্বাচন ঘোষণা করার পর থেকে এখনো পর্যন্ত দুটি ঘটনা সামনে এসেছে। একটি ঘটনা জিরানিয়া মহকুমা এলাকায় হয়। এই ঘটনায় মোট তিনটি মামলা নথিভুক্ত হয়েছে এই ঘটনায়।

 এখনো পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী সন্ত্রাসকে পুরোপুরি শূন্যের কোঠায় নামিয়ে আনতে নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করে চলেছে। এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানান তিনি। কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি করার আগে সুনির্দিষ্ট জায়গায় আবেদন করার জন্যও বলেন তিনি। পুলিশ ও জেলা প্রশাসন এধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না। কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্বিতীয় ঘটনাটি ঘটে কমলপুরে। প্রণজিৎ নমঃশূদ্র নামে এক ব্যক্তির হত্যা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে আক্রমণকারী ও নিহত ব্যক্তির মধ্যে গত ৩১ ডিসেম্বর অনুরূপ মারধরের ঘটনা ঘটে। এই নিয়ে একটি মামলাও হয়। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ১৭ জানুয়ারি ফের একবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। তারও একটি মামলা হয়েছে। তবে এটা ব্যক্তি গত ঘটনার জেরেই হয়েছে। কিন্তু এই ঘটনাগুলিকে নির্বাচনের সঙ্গে যুক্ত করা সঠিক নয়। তারপরও এই ঘটনায় অভিযোগ মূলে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটটি জেলার ৬০ টি বিধানসভা কেন্দ্রে প্রতিদিন কি ঘটনা ঘটছে তার রিপোর্ট নেয় নির্বাচন কমিশন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে। জিরানীয়ার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হলেও ১৮ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উৎসাহ আছে। কিন্তু সেই উৎসাহ দলের ভালো কাজের জন্য লাগানোর বার্তা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কোন ধরনের সন্ত্রাসের ঘটনা যাতে না ঘটে তার দিকে দৃষ্টি দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। এ দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধণ, পশ্চিম জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য