বাড়িরাজ্যওপেন জিমের ভূমি পুজা

ওপেন জিমের ভূমি পুজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি :  মঙ্গলবার রামনগর এক নং রোডস্থিত সরকারি জায়গায় মেয়র দীপক মজুমদারের হাত ধরে ওপেন জিমের ভূমি পুজা হয়। ২০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হবে এই ওপেন জিম। ওপেন জিমের জন্য ভুমি পূজায় অংশগ্রহণ করে নিগমের মেয়র দিপক মজুমদার জানান আগরতলা শহরকে নতুন ভাবে সাজানোর চেষ্টা চলছে।

শহরবাসীর চাহিদাকে সম্মান জানিয়ে আগরতলা শহরের সার্বিক উন্নয়নের চেষ্টা চলছে। একই সাথে আগরতলা শহরে ওপেন জিম করার উপর জোর দেওয়া হয়েছে। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য এই জিম করা হচ্ছে। পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে ওপেন জিমের ব্যবস্থা করা হবে। এইদিনের অনুষ্ঠানে নিগমের মেয়র দিপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য