Sunday, February 8, 2026
বাড়িরাজ্যপুরাতন মোটর স্ট্যান্ড এলাকা পরিদর্শনে গেলেন মেয়র

পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর :  পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় গড়ে উঠবে মাল্টি লেভেল কার পার্কিং -এর ব্যবস্থা। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মাল্টি লেভেল কার পার্কিংয়ের ভুমি পুজন করবেন। আগরতলা শহরকে যানজট মুক্ত করতে এই মাল্টি লেভেল কার পার্কিং তৈরি করা হবে। সেখানে ২৮০ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। একই সাথে উপরে থাকবে বিভিন্ন ধরনের হোটেল, শপিং মলসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান।

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচু ৫০ মিটার উচ্চতা সম্পন্ন হবে এই বিল্ডিং। সরকার ও পাবলিক পার্টনারশিপে তৈরি হবে এই বিল্ডিং। ৩০ বছরের জন্য এই জায়গাটি সরকার লিজে দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানির হাতে। ২০০ কোটি টাকা দিয়ে তৈরি হবে এই পার্কিং কমপ্লেক্স। সরকারকে ভাড়া দেবে প্রাইভেট কোম্পানি। তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। পাশাপাশি ৩০ বছর পর্যন্ত প্রাইভেট কোম্পানি হাতে থাকবে তার মালিকানা। পরবর্তী সময় ঐ কোম্পানি রাজ্য সরকারের সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চাইলে করতে পারবে। না হয় বিল্ডিং সহ সবকিছুই হয়ে যাবে রাজ্য সরকারের।

এইটি হচ্ছে সরকার ও পাবলিক পার্টনারশিপের দ্বিতীয় প্রজেক্ট। ইতিপূর্বে পোলো টাওয়ার তৈরি হয়েছিল একই ভাবে। পুরাতন মোটর স্ট্যান্ডের যে স্থানে মাল্টি লেভেল কার পার্কিং তৈরি করা হবে, সেই স্থানটি বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নিগমের কাউন্সিলার রত্না দত্ত, সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। নিগমের মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য মাল্টি লেভেল কার পার্কিং তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার ভুমি পূজার মধ্য দিয়ে কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে ভুমি পূজা। মাল্টি লেভেল কার পার্কিং তৈরি হয়ে গেলে আগরতলা শহরে পার্কিং-এর সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য