স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ ডিসেম্বর: পর্তুগাল ফুটবল ফেডারেশনের বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিশ্বকাপের শেষ আটে গত শনিবার মরক্কোর কাছে ১-০ গোলে হারে পর্তুগাল। শেষ ষোলোর পর এই ম্যাচেও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোকে বদলি হিসেবে নামান সান্তোস। ম্যাচে তার কৌশলের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি।২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের দায়িত্ব পান সান্তোস। তার কোচিংয়েই ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-১৯ মৌসুমে নেশন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।সব মিলিয়ে তার কোচিংয়ে পর্তুগাল খেলেছে ১০৯ ম্যাচ। যার মধ্যে জয় ৬৭, ড্র ২৩ ও হার ১৯ ম্যাচে।

