Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবাম যুবদের বিক্ষোভ মিছিল শহরে

বাম যুবদের বিক্ষোভ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : সোমবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে নিয়োগের দাবিতে এস টি জি টি উত্তীর্ণ যুবক যুবতীদের বিক্ষোভ দেখানোর পর পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। ঘটনার পর গোটা রাজ্যে নিন্দার ঝড় বইছে। নিয়োগের নামে প্রতারণা আর কত এবং কোথায় বছরে পঞ্চাশ হাজার চাকরি প্রশ্ন তুলে ময়দানে সরব হয় টি ওয়াই এফ এবং টি ওয়াই এফ।

 এদিন বিকেলে ছাত্র যুবক ভবন থেকে সারা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলে উপস্থিত ডিওয়াইএফআই সম্পাদক নবারুণ দেব জানান, ত্রিপুরা রাজ্যে বর্বরদের দ্বারা একটা হিংস্র সরকার চলছে। আর এ সরকারের গুন্ডারা প্রকাশ্যে মানুষের বাড়ি ঘরে গিয়ে মানুষকে মারধর করছে। আর এদিকে পুলিশ উদ্দি পড়ে গণতান্ত্রিক আন্দোলনের উপর লাঠিপেটা করছে।

সোমবার একইভাবে এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীদের উপর পুলিশ অমানবিকভাবে লাঠি পেটটা করেছে। সরকারের এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা জানান ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ। তিনি এদিন রাজ্যের শিক্ষামন্ত্রীর দুর্ব্যবহার নিয়ে তীব্র সমালোচনা করে বলেন এভাবে উচ্চশিক্ষিত যুবক-যুবতীদের সাথে কথা বলতে পারেন না। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আর মেয়াদ কয়েক দিন। আর এই সময়ের মধ্যে সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাই সকল যুবক-যুবতীদের এগিয়ে এসে আন্দোলনের মধ্য দিয়ে সরকারটাকে উৎখাত করার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য