স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : প্রতিদিন যান সন্ত্রাসে প্রান হারাচ্ছে বহু মানুষ। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়ক পেট্রোলিং গাড়ির সূচনা করা হলেও রুখতে পারছে না যান সন্ত্রাস। শুক্রবার ১৮ মুড়া পাহাড়ের জাতীয় সড়কে তিনটি গাড়ির মধ্যে পর পর সংঘর্ষের জেরে আহত হল মোট চার জন। আসাম-আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
জানা যায় আসাম-আগরতলা জাতীয় দিয়ে দ্রুত গতিতে TR-05B-0287 নাম্বারের একটি অল্টো গাড়ি আগরতলার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে দ্রুত গতিতে আসা TR-06B-1596 নাম্বারের বোলোরো গাড়ির সাথে অল্টো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেই সময় অল্টো গাড়ির পিছনে থাকা দ্রুত গতিতে আসা TR-06-0653 নাম্বারের অপর একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা গ্রস্ত অল্টো গাড়ির পিছনে ধাক্কা মারে। এতে আহত হয় উভয় গাড়িতে থাকা চার জন যাত্রী। এলাকাবাসীরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাআহিনির কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হল প্রমোদ সূত্রধর, প্রদীপ সূত্রধর,সুভাষ দেবনাথ ও জন্টু পাল। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এইদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি তিনটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাইক দুর্ঘটনায় আহত এক টি এস আর জওয়ান। ঘটনা বিশালগড় ২ নং গেইট সংলগ্ন এলাকায়। ঘটনা বিবরনের জানা যায় বিশালগড় ২ নং গেইট সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনার কবলে পড়ে অজিত সরকার নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে অন্যান্য লোকেরা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় দমকল কর্মীদের। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে।
মহাকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতলে রেফার করে। অপরদিকে জানা যায় আহত অজিত সরকারের বাড়ি বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষীবীল এলাকায়। তবে আগামী দিন যান দুর্ঘটনা কতটা লাগামে আনতে পারবে পুলিশ প্রশাসন সেটা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

