স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : শহরের অলি গলিতে নেশার রমরমা বাণিজ্য। অবশেষে পূর্ব বড়জলা একটি বেসরকারি হোটেল সংলগ্ন এলাকার বাসিন্দা রতন দেবনাথের বাড়ি থেকে ১৪ প্যাকেট ব্রাউন সুগার সহ নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক রতন দেবনাথকে।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা হবে। এস ডি পি ও পারমিতা পান্ডে জানান গোপন সংবাদের ভিত্তিতে রতন দেবনাথের বাড়িতে অভিযান চালানো হয়। রতন দেবনাথের বাড়িতে তল্লাশি চালানোর পর ১৪ প্যাকেট ব্রাউন সুগার ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার হয়। ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি বাড়ির মালিক রতন দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে।
এনসিসি থানায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপি এক্টে মামলা নথিভুক্ত করা হয়েছে। ধৃত রতন দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক। ধারণা করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদে বাকি অভিযুক্তদের নামও হতে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্ত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে নেশার রুখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু বাস্তবে যে নেশার কড়াল গ্রাসে যুব সমাজ ডুবে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের পক্ষ থেকে রীতিমতী অভিযোগ বিজেপি নেতা-নেত্রীরা এ ধরনের নেশার রমরমার সাথে জড়িত। আর সে বিষয় নিয়ে মুখ খুলছে না শাসক দল বিজেপি।

