স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলা শহরের বিক্ষোভ মিছিল সংঘটিত করে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন ঘেরাও করে প্রতিবাদে সামিল হয়। দাবি করা হয় উচ্চ আদালতের কর্মরত বিচারপতি দ্বারা বিচার বিভাগীয় তদন্ত দ্রুত সম্পন্ন করার। মিছিলটি শুরু হয় রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে।
মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ডিজির মৃতদেহ দেখে নানা সন্দেহ জাগছে। নিঃসন্দেহ প্রত্যেক ত্রিপুরাবাসীর মন থেকে দূর করা দরকার। কারণ আত্মহত্যা সাধারণত এমন হয় না। তাই মুখ্যমন্ত্রীর দায়িত্ব অবিলম্বে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি দ্বারা একটি তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় তদন্ত করার। ত্রিপুরার মানুষ একজন দক্ষ সৎ নিষ্ঠাবান অফিসারকে হারিয়েছে। মুখ্যমন্ত্রী কেন বিচার বিভাগীয় তদন্ত করবেন না।
কংগ্রেস একবারও দাবি করছে না এর সঙ্গে শাসক দল জড়িত। কংগ্রেস এ বিষয়টা নিয়ে কোন ধরনের রাজনীতি না করে নিরপেক্ষ তদন্ত চাইছে। সুতরাং রাজ্যবাসীর হয়ে এই কথাগুলি বলছে কংগ্রেস। তবে এদিন আন্দোলন বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

