বাড়িরাজ্যপ্রয়াত ডিজিকে শেষ বারের মতো শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, নিয়ে যাওয়া...

প্রয়াত ডিজিকে শেষ বারের মতো শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, নিয়ে যাওয়া হলো দিল্লি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই : মঙ্গলবার সরকারি বাসভবনে শেষ বারের মতো শ্রদ্ধা জানানোর পর প্রয়াত রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী বিধায়ক ও আধিকারিকরা।

 সেখানে উপস্থিত সকলে এক এক করে প্রয়াত অনুরাগকে অন্তিম বারের মতো শ্রদ্ধা জানান। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোমবার তিনি একটি মিটিং-এ ছিলেন। সেই সময় তিনি জানতে পারেন ডিজিপি নিজের অফিস কক্ষের সাথে সংযুক্ত শৌচালয়ে আত্মঘাতী হয়েছে। সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসার পর অনুরাগকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায় নি। এতে তিনি অবাক। অত্যন্ত দক্ষ ও সজ্জন ব্যক্তি ছিলেন অনুরাগ। কর্মক্ষেত্রে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনুরাগ ডিজিপি-র পদে থাকায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিজেও আইন-শৃঙ্খলা নিয়ে নিশ্চিত ছিলেন। কিন্তু কেন অনুরাগ এমনটা করলেন তা কারো বোধম্য নয়। মুখ্যমন্ত্রী প্রয়াত অনুরাগের আত্মার সদ্গতি কামনা করেন।

 অনুরাগের প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলেও জানান মুখ্যমন্ত্রী। এইদিন প্রয়াত অনুরাগের মৃতদেহ রাজ্য পুলিশের সদর দপ্তরেও নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ বারের মতো প্রয়াত অনুরাগকে সেলামি জানানো হয়। তারপর সেখানে উপস্থিত সকলে এক এক করে শেষ বারের মতো প্রয়াত ডিজিপিকে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি.এস রাও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ভারপ্রাপ্ত ডিজিপি জি.এস রাও জানান রাজ্যের সকল পুলিস কর্মীরা শোঁকাহত অনুরাগের অকাল প্রয়াণে। প্রয়াত অনুরাগের কফিন বন্দি মৃতদেহ মঙ্গলবার আকাশ পথে উত্তর প্রদেশ নিয়ে যাওয়া হবে। সাথে যাবেন রাজ্য পুলিসের আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপ্পার, এসপি ট্রাফিক কান্তা জাঙ্গির।

 ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট। তিনিও উত্তর প্রদেশ যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় কানাডা থেকে দেশে ফিরে আসবে প্রয়াত অনুরাগের ছেলে। বুধবার সকালে উত্তর প্রদেশ অনুরাগের জন্ম ভুমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি আরও জানান অনুরাগের মৃত্যুর ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। যাতে করে সবকিছু ঠিক ভাবে তদন্ত করা যায়।জানা যায় মঙ্গলবার বিমানে করে কফিন বন্দি অনুরাগের মৃতদেহ প্রথমে উড়িষ্যা নিয়ে যাওয়া হবে। সেখানে বিমানটি কিছু সময় অবস্থান করবে। তারপর সেখান থেকে বিমান দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে। বিমান দিল্লি পৌঁছানোর পর সড়ক পথে মৃতদেহ নিয়ে যাওয়া হবে উত্তর প্রদেশে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য