বাড়িরাজ্যশুকনো গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

শুকনো গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই:  ৮১ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিধাই থানার পুলিস। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সি.আর.পি.এফ, টি.এস.আর ও সিধাই থানার পুলিস সিধাই থানাধীন মোহনপুরের উড়াবাড়ির নোয়াগাঁওয়ে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার হয় ৮১ কেজি গাঁজা।

 অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত। গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় বাড়ির মালিককে। তবে তদন্তের স্বার্থে ধৃত বাড়ির মালিকের নাম গোপন রাখে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য