স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই: ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ। জানা যায়, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া একাধিক মোবাইল খুঁজে পেতে মোবাইলের মালিকরা আমতলী থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর আমতলী থানার পুলিশ অত্যাধুনিক প্রযুক্তি সি.ই.আই.আর পোর্টালের মাধ্যমে মোট ১৯ টি মোবাইল খোঁজে বের করে।
শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে মোবাইলের প্রকৃত মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় উপস্থিত থাকতে বলা হয়। যথারীতি মোবাইল গুলির প্রকৃত মালিকরা আমতলী থানায় উপস্থিত থেকে মোবাইলের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস।

