বাড়িরাজ্যপুলিশের ব্যর্থতায় গাড়ি থেকে মদ নিয়ে নিয়ে গেল নেশা কারবারিরা

পুলিশের ব্যর্থতায় গাড়ি থেকে মদ নিয়ে নিয়ে গেল নেশা কারবারিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই: “ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার” ত্রিপুরা পুলিশ! শনিবার পুলিশের ব্যর্থতায় গাড়ি থেকে মদ নিয়ে নিয়ে যায় নেশা কারবারিরা। যার জন্য এই প্রবাদটি যেন মিলে গেল। উদ্ধারকৃত দেশি মদ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। জানা যায়, শান্তিরবাজার মহকুমার মনু বাজার সাপ্তাহিক হাটে নেশাবিরোধী অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ল শান্তিরবাজার থানার পুলিশ।

 অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ দেশি মদ থানায় নিয়ে যাওয়ার পথে একদল জনজাতি মহিলা অটো থেকে মদের বস্তা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি শনিবার বসা মনু বাজার সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অবৈধ দেশি মদের ব্যবসা ও নেশাসেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বাজারটিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এবং দীর্ঘদিন ধরে অবাধে অবৈধ মদের কারবার চললেও তা বন্ধে কার্যকর অভিযান খুব একটা দেখা যায়নি।

এলাকাবাসীর একাংশের মতে, অতীতেও মনুবাজার ও শান্তিরবাজার—উভয় থানাতেই একাধিক ওসি দায়িত্ব পালন করলেও মনু বাজারে এই অবৈধ নেশার কারবারের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে শান্তিরবাজার থানার পুলিশ মনু বাজারে নেশা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ জব্দ করলেও পরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায় মদের বস্তা। তিনি মুখে হাসি রেখে ভিডিও ক্যামেরা করছিলেন তখন। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মদ একটি অটো গাড়ি করে থানায় নিয়ে যাওয়ার সময় কর্দমাক্ত রাস্তায় গাড়িটি আটকে পড়ে। সেই সুযোগে একদল মহিলা অটো রিকশাটি ঘিরে ধরে পুলিশের কাছ থেকে উদ্ধার করা মদ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশবাহিনী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। স্থানীয় সূত্রের দাবি, মমতা দেববর্মা নামে এক মহিলার নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও নাম নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য