বাড়িরাজ্যযন্তর মন্তরে যাবে মহিলা কংগ্রেস

যন্তর মন্তরে যাবে মহিলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : আসন্ন সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আগামী ২১ শে জুলাই দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। এ কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে ত্রিপুরা মহিলা প্রদেশ কংগ্রেসের ১৫ জনের এক প্রতিনিধি দল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি আরো জানিয়েছেন মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকার যাতে পাস করে সেই দাবিতে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য