বাড়িরাজ্যহারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে দিতে ব্যর্থ পুলিশ

হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে দিতে ব্যর্থ পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : উদয়পুর থেকে আগরতলা আসার পথে ইকো গাড়িতে ফেলে আসা একটি ব্যাগ এখনও উদ্ধার হয়নি। ব্যাগে গুরুত্বপূর্ণ দলিল সহ অন্যান্য নথি থাকায় চরম উদ্বেগে রয়েছেন ব্যাগের মালিক। ইতিমধ্যেই আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনা গত ১৩ জুলাই উদয়পুর থেকে মারুতি ইকো গাড়িতে করে আগরতলা আসার সময় এই ঘটনা ঘটে বিশ্বজিৎ দে -র সঙ্গে।

জানা যায়, তিনি বটতলা এলাকায় নেমে যাওয়ার পর প্রায় ২০ মিনিট পরে তিনি বুঝতে পারেন, তাঁর একটি ব্যাগ গাড়ির মধ্যেই রয়ে গেছে। তারপর তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহায়তা নেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা হলে চালক দাবি করেন, তাঁর গাড়িতে কোনো ব্যাগ ছিল না। ব্যাগটি উদ্ধার না হওয়ায় গত ১৫ জুলাই বিশ্বজিৎ দে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ ব্যাগ উদ্ধারে ব্যর্থ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য