বাড়িরাজ্যমহিলা ও শিশু কন্যার সঙ্গে যুবকের অশালীন ব্যবহারের অভিযোগ, থানায় মামলা

মহিলা ও শিশু কন্যার সঙ্গে যুবকের অশালীন ব্যবহারের অভিযোগ, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই :  আমতলী থানা এলাকায় চার বছরের এক শিশু কন্যা এবং শিশু কন্যার মায়ের সঙ্গে অশালীন অঙ্গিভঙ্গির অভিযোগ সাগর দাস নামে এক যুবকের বিরুদ্ধে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার চার বছরের এক শিশু কন্যাকে তার মা শিক্ষকের বাড়ি থেকে নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় এই অশালীন অঙ্গভঙ্গি এবং শারীরিক নির্যাতনের হুমকি দেয় অভিযুক্ত সাগর দাস।

 বিষয়টি মোবাইল বন্দী করে সঙ্গে সঙ্গে মহিলা তার স্বামীকে পাঠায়। তখন প্রতিবাদ করতে আসার পর পাল্টা লাঠি শাটা নিয়ে অভিযুক্ত সাগর দাস হামলা চালায় মহিলার বাড়িতে। এই ঘটনায় শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য