বাড়িরাজ্যরাজনৈতিক প্রতিহিংসার শিকার এসএফআই নেতা

রাজনৈতিক প্রতিহিংসার শিকার এসএফআই নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই :  ​আবারও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠল ধর্মনগরে। রাতের অন্ধকারে দুষ্কৃতকারীদের তাণ্ডবে চরম আর্থিক ক্ষতির মুখে পড়লেন ধর্মনগর মহকুমা এসএফআই সম্পাদক অমরজিৎ দেব। উপ্তাখালি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে তার আড়াই কানি জমির সমস্ত ধানের চারা নির্মমভাবে ধ্বংস করে দেয়। ঘটনার বিবরণে জানা গেছে, অমরজিৎ দেব আগামী দুই-তিন দিনের মধ্যে জমিতে ধান রোপণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

কিন্তু মঙ্গলবার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন, দুষ্কৃতকারীরা ক্ষেতের বেড়া ভেঙে আড়াই কানি জায়গার সমস্ত ধানের চারা নষ্ট করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অমরজিৎ দেব জানিয়েছেন, এই চারাগুলো নষ্ট হওয়ায় চাষাবাদ পিছিয়ে পড়ার উপক্রম হয়েছে। মরসুমের এই সময়ে নতুন করে চারা সংগ্রহ করা যেমন কষ্টসাধ্য, তেমনি সঠিক সময়ে ধান রোপণ করতে না পারলে সারা বছরের অন্নসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা, যাতে ভবিষ্যতে আর কাউকে এমন ঘটনার শিকার হতে না হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য