স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : তান্ত্রিক দিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ। ঘটনা রাজধানীর উজান অভয়নগর এলাকায়। অভিযোগ করেছেন বাড়ির মালিক পার্বতী পাল। অভিযোগ প্রতিবেশী পার্থ পাল এবং অঞ্জু বালা পালের বিরুদ্ধে। অঞ্জু বালা পাল সম্পর্কে পার্বতী পালের জা হয়। দীর্ঘদিন ধরে পার্বতী পালের স্বামীর জমি দখল করার জন্য চেষ্টা করছেন অঞ্জু বালা পাল এবং তার ছেলে। গত কয়েকদিন ধরে অতিরিক্ত জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আগরতলা পুর নিগমের অফিসে গিয়ে বিষয়টি অবগত করেন পার্বতী পাল।
তখন বাড়িতে তান্ত্রিক এনে নির্যাতন আরও তিন গুণ বাড়িয়ে দেয় অভিযুক্তরা। মঙ্গলবার সকালে অভিযুক্তরা বাড়িতে এসে পার্বতী পালকে মারধর করে এবং প্রাননাশের হুমকি দিয়ে যায়। প্রমাণ লোপাট করে খুন করার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি করলেন অসহায় পরিবার। পার্বতী পালের মেয়ে জানান তার বাবা মারা যাওয়ার পর থেকেই দেড় ঘন্টা জায়গা জবরদখল করার জন্য চেষ্টা করছে তার জেঠিমনি এবং ভাই। রাতের বেলা বাড়িতে ঢিল ছুড়ছে। বিভিন্ন সময়ে এসে তার মাকে মারধর করছে। প্রশাসনের কাছে বিচার চাইলেও প্রশাসন নিরব। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুষ্ঠু বিচারের দাবি করেন।

