বাড়িরাজ্যমেয়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর নিকট সাহায্যের আবেদন

মেয়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর নিকট সাহায্যের আবেদন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : মেয়ের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর নিকট সাহায্যের আবেদন জানান অসহায় এক মা। জটিল স্নায়ুরোগে আক্রান্ত আগরতলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা রূপা সাহা। পাশাপাশি তার হার্টের ভালভেও সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও বাবার মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না রুপা সাহা।

অসহায় রুপা সাহার মা জানান দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে স্নায়ু রোগের সমস্যায় ভুগছে ওনার মেয়ে। ওনার স্বামী যতদিন ছিলেন ততদিন যতটা পেরেছেন মেয়ের চিকিৎসা করেছেন। ওনার স্বামীর মৃত্যু হয়েছে প্রায় এক থেকে দেড় বছর। তারপর ওনার মেয়ের চিকিৎসা থমকে যায়। তিনি চা বিক্রয় করে সংসার চালান। মেয়ের মূল্যবান ঔষধ ক্রয় করার ক্ষমতা ওনার নেই। তিনি মেয়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের একজন চিকিৎসকের সাথে কথা বলেন দেন। কিন্তু ঐ চিকিৎসক যে ঔষধ ও ইঞ্জেকশন প্রেসক্রাইব করে দেন, তা ক্রয় করার ক্ষমতা ওনার নেই। যদিও চিকিৎসকরা জানিয়েছেন সঠিক ভাবে চিকিৎসা করলে ওনার মেয়ে ৯০ শতাংশ সুস্থ হয়ে যাবে। তাই তিনি মেয়ের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট আর্থিক সাহায্যের আবেদন জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য