বাড়িরাজ্য'ল' কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থলে শ্রমিকের দেহ উদ্ধার

‘ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থলে শ্রমিকের দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : রহস্যজনক মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে উদ্বেগ দেখা দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার আইন-শৃঙ্খলা নিয়ে। গত এক মাসে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। অথচ অধিকাংশ ঘটনার কোন কিনারা করতে পারছে না পুলিশ। কাঁঠালতলী, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, হাওড়া নদী থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এবার নরসিংগড় স্থিত ‘ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থলে শ্রমিকের রহস্যজনক দেহ উদ্ধার হয়।

 মৃত শ্রমিকের বাড়ি অসমে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ মর্গে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতদেহ নিয়ে পুলিশের যথেষ্ট সন্দেহ রয়েছে। যার কারণে

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বিশেষ করে নির্মাণস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। কারণ মৃতদেহ দেখে পুলিশের যথেষ্ট সন্দেহের দানা বেঁধেছে। অনেকের মতে এটা আত্মহত্যা নয়, খুন হয়েছেন শ্রমিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য