স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : গ্রামীন পাহাড়ি এলাকায় সামাজিক ভাতা-বোনদের অভিযোগ উঠছে। তিনমাস ধরে সামাজিক ভাতা বন্ধ বলে অভিযোগ।ভাতার দাবিতে মান্দাই ব্লকে বিক্ষোভ প্রদর্শন করেন সুবিধাভোগীরা। সুবিধাভোগীদের বক্তব্য,সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন গোটা রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকের অন্তর্গত সামাজিক ভাতা বন্ধ। কোথাও তিন মাস, কোথাও ৪ মাস ধরে।
তাই সামাজিক ভাতা পাওয়ার জন্য মান্দাই ব্লকের অন্তর্গত সুবিধাভোগীরা শুক্রবার সরব হয়। তাদের দাবি তিন মাস ধরে তাদের সামাজিক ভাতা বন্ধ হয়ে আছে। দপ্তর কিংবা প্রশাসনের কোন উদ্যোগ নেই। এই সামাজিক ভাতার উপর নির্ভরশীল তারা। বহুবার তারা দপ্তরের কাছে অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই তারা আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি অনুযায়ী অবিলম্বে সামাজিক ভাতা যদি মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা জাতীয় সড়ক অবরোধ করবে বলে জানান। কারণ এই ভাতার উপর নির্ভর করে তাদের সংসার পরিচালিত হয়। এভাবে ভাতা আটকে রাখায় তাদের চরম সমস্যায় পড়তে হয়েছে।

