বাড়িরাজ্যসলিল সমাধি সাত বছরের শিশুর

সলিল সমাধি সাত বছরের শিশুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই :পেঁচারথল থানাধীন ঢেপাছড়া এলাকায় সাত বছরের এক শিশু স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায়। মঙ্গলবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর ফায়ার সার্ভিস কর্মীরা এবং পানিসাগর সিভিল ডিফেন্স স্বেচ্ছা সেবকরা। তারা শিশুটিকে উদ্ধার করতে না পারায় ঘটনাস্থলে এসে পৌঁছায় এন.ডি.আর.এফ টিম।

 তারপর দীর্ঘ প্রায় ৫ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত পানিসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায় শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল। তখন এই ঘটনা সংঘটিত হয়। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য