বাড়িজাতীয়সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বিজয়া মেহতা...

সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বিজয়া মেহতা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বিজয়া মেহতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এক্স মাধ্যমে শোকবার্তায় উল্লেখ করেন, বিজয়া মেহতাজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের অন্যতম এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আধুনিক মারাঠি থিয়েটারের একজন পথিকৃৎ হিসেবে তিনি নিজের সৃজনশীলতা এবং শৈল্পিক উৎকর্ষের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। তাঁর কাজ প্রজন্মের পর প্রজন্ম অভিনেতা, পরিচালক এবং নাট্যপ্রেমীদের অনুপ্রাণিত করেছে।

প্রধানমন্ত্রী আরও জানান, এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, অনুরাগী এবং সমগ্র শিল্প জগতের প্রতি রইল সমবেদনা। ওম শান্তি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য