বাড়িরাজ্যসরকারি সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগে থানায় মামলা

সরকারি সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগে থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : সরকারি সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগে টি.আর.এল.এম-এর বুক কিপারের বিরুদ্ধে থানায় বিডিও লিখিত অভিযোগ দায়ের করেন। শুরু হয়েছে তদন্ত। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমায় কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার সরকারি নথিতে ব্যাবহৃত সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তেলিয়ামুড়া ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্য।

 অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের বুক কিপার তথা মহারানীপুর এলাকার বাসিন্দা ঝুমা চৌধুরী তেলিয়ামুড়া ব্লকের বিডিও-র সরকারি সিল ও স্বাক্ষর জালিয়াতি করেছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট নথিপত্র, সরকারি সিল ও স্বাক্ষরের সত্যতা এবং অভিযোগের অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, একই ব্যাক্তির বিরুদ্ধে এর আগেও কথিত আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ সামনে এসেছিল, যা বর্তমানে তদন্তাধীন। তবে ওই অভিযোগ গুলিও এখনও আদালত বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। এদিকে, অভিযুক্ত ঝুমা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার বিষয়ে নিজের বক্তব্য প্রদান করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিষয়টি নিয়ে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য