বাড়িরাজ্যঅষ্টম স্থান অধিকারী ছাত্র পড়াশুনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন

অষ্টম স্থান অধিকারী ছাত্র পড়াশুনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : পরিবারের দরিদ্রতাকে পরাজিত করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করল কাঞ্চনমালা পাল কলোনীর রাহুল রুদ্রপাল। তার বাবা দিলীপ রুদ্র পাল, পেশায় একজন অটোচালক। তার পড়াশোনার খরচ বহন করার জন্য মুখ্যমন্ত্রী কাছে সহযোগিতা চাইলেন রাহুল। পরিবারের একমাত্র উপার্জনকারী দিলীপ রুদ্রপাল। রাহুলের পড়াশোনার খরচ চালাতে তার বাবার অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দিলীপ রুদ্র পালের পরিবারের হাল বর্তমানে এমন অবস্থা নুন আনতে পান্তা ফুরায়।

 রাহুল চায় পড়াশোনা করে ভবিষ্যতে একজন প্রকৃত শিক্ষক হতে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল তার এই সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে কিছুটা পারিবারিক অভাব অনটনের কথাও তুলে ধরে। সে জানিয়েছে তার লেখাপড়ার খরচ চালাতে খুবই হিমশিম খেতে হয় তার বাবাকে। তাই রাহুল রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছে যদি তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলেই হয়তো তার ভবিষ্যতে একজন শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। সে আরো জানিয়েছে এখন সে আগরতলার ডি এল এড কলেজে ভর্তির পরিকল্পনা হাতে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য