স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : ককবরক পাঠ্যপুস্তক রোমান হরফে চালু করা এবং স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে এসসি ও এসটি শূন্য পদ পূরণের দাবিতে বুধবার টি এস এফ -এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়। রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৫ ঘন্টা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএস এফ সহ সভাপতি জন দেববর্মা জানান, বিক্ষোভ কর্মসূচি শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের কাছে তাদের দাবি সনদ তুলে দেন। তাদের এই দাবিগুলি দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরে সরকারের উদ্দেশ্যে তারা দাবি গুলি উত্থাপন করে আসছে। অথচ দাবিগুলো পূরণ হচ্ছে না। তাই এবার তারা এই কর্মসূচি বেছে নিয়েছে।

