স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : দুই দেবরের হাতে নির্যাতনের শিকার এক মহিলা, অভিযুক্তদের বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করলেন মহিলা। জানা গেছে এন সি সি থানার অন্তর্গত ইন্দ্রনগর কবরখলা আই টি আই রোড এলাকার এক গৃহবধুর উপর মারধর সহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুই দেবরের বিরুদ্ধে। জানা গেছে, এলাকার বিমল দাস এবং তার ভাই অমল দাস তাদের বৌদিকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করত, এমনকি নানা ভাবে কুপ্রস্তাবও দিতো বলেও অভিযোগ উঠে এসেছে। এরই মধ্যে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ ওই গৃহবধূ তার স্বামীর সাথে সাংসারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করছিল।
সেই সময় তার দুই দেবর বিমল দাস এবং অমল দাস ঘর থেকে বের হয়ে এসে তাদের বৌদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তখন ওই গৃহবধূ প্রতিবাদ করতেই ঝাঁপিয়ে পড়ে দুই দেবর বিমল ও অমল। ওই গৃহবধূকে দুই দেবর মিলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে মারধর করে এবং সাড়ি ছিঁড়ে ফেলে এবং মহিলার স্পর্শকাতর জায়গায় নখের আঁচর বসায়। তারপর কোনরকম ভাবে ওই গৃহবধূ দুই দেবরের হাত থেকে রক্ষা পেয়ে উনার ছোট মেয়ে এবং জামাতার সহযোগিতা নিয়ে হাসপাতালে চিকিৎসা করায়। পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযুক্ত দুই দেবরের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করে সেকেরকোট স্থিত মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এই ঘটনায় বুধবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নির্যাতিতা গৃহবধূ এবং তার ছোট মেয়ে অভিযুক্ত বিমল দাস এবং অমল দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় এই ঘটনায় পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ কতটুকু সক্রিয় ভূমিকা পালন করে।

