বাড়িরাজ্যপ্রথম থেকে দশম স্থান অধিকারীর নাম ঘোষণা করল ত্রিপুরা মধ্যে শিক্ষা পর্ষদ

প্রথম থেকে দশম স্থান অধিকারীর নাম ঘোষণা করল ত্রিপুরা মধ্যে শিক্ষা পর্ষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন : মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ সালের প্রথম থেকে দশম স্থান অধিকারী নাম ঘোষণা করল ত্রিপুরা মধ্যে শিক্ষা পর্ষদ। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন, বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পরেও দশ জনের তালিকায় বছর বাঁচাও পরীক্ষার্থীর নাম আসার সম্ভাবনা নেই। তাই আজ তালিকা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। এবছর উচ্চ মাধ্যমিকে ৪৯১ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কলা বিভাগের ছাত্রী পূজা দত্ত, পিএমশ্রী জুলাইবাড়ি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

দ্বিতীয় স্থান অধিকার করেছে কলা বিভাগের ছাত্রী তৃপ্তি দাস। তৃপ্তি ৪৯০ নম্বর পেয়ে পিএমশ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে অয়ন সাহা এবং দিয়া নাথ। অয়ন অম্পিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৮৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং দিয়া রাম কমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৮৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। তারা দুজনই কলা বিভাগের ছাত্র-ছাত্রী। চতুর্থ স্থান অধিকার করেছে ফারজানা আক্তার এবং পূজা রায়। ফারজানা বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং পূজা পিএমশ্রী জুলাইবাড়ি এমএম বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৩। অপরদিকে ৪৮১ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে বিশ্বজিৎ চন্দ্র, সে ব্রজেন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

এছাড়া ষষ্ঠ স্থান অধিকার করেছে স্নেহা দে এবং অরূপ সাহা, প্রাপ্ত নম্বর ৪৭৯। সপ্তম স্থান অধিকার করেছে শুভ্রদীপ আচার্যী, দেবদত্ত ভৌমিক, ধীতৃ দেবনাথ। তাদের প্রাপ্ত নম্বর ৪৭৮। ৪৭৭ নম্বর পেয়ে রাহুল রৌদ্রপাল অষ্টম স্থান অধিকার করেছে। শর্মিষ্ঠা চক্রবর্তী ৪৭৫ নম্বর পেয়ে নবম স্থান এবং অনামিকা পাল ৪৭৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। সাংবাদিক সম্মেলন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী জানান এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জনের তালিকায় মোট ১৩ জনের নাম রয়েছে। তার মধ্যে চতুর্থ হয়েছে যুগ্ম ভাবে ২ জন। ষষ্ঠ হয়েছে যুগ্ম ভাবে ২ জন। এবং দশম হয়েছে যুগ্ম ভাবে দুইজন। মাধ্যমিকে প্রথম হয়েছে শুভ্রজিৎ সরকার, দ্বিতীয় হয়েছে ঐশিখা পাল, তৃতীয় হয়েছে এলিজা সাংমা, চতুর্থ হয়েছে রোহণ দেবনাথ ও অস্মিত সূত্রধর, পঞ্চম হয়েছে দেবস্মিতা সাহা। ষষ্ঠ হয়েছে মনিষ দাস ও সন্দীপ রায়, সপ্তম হয়েছে দেবযানী বিশ্বাস, অষ্টম হয়েছে মুক্তা দেবনাথ, নবম হয়েছে অনীশ চক্রবর্তী, দশম হয়েছে সাগ্নিক রায় ও দিশা দাস। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি এবং পর্ষদ সচিব সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য