স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম পুণ্য বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, ভারতীয় জনতা পার্টির উত্তর-পূর্বাঞ্চল সমন্বয়ক ডাঃ সম্বিৎ পাত্র, ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ প্রভারী ডঃ রাজদ্বীপ মহোদয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মুখ্যমন্ত্রী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জাতীয় ঐক্য, অখণ্ডতা ও দেশপ্রেমের প্রতীক। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী আত্মত্যাগ, আদর্শ ও অবদান চিরকাল দেশবাসীকে অনুপ্রাণিত করবে।

