বাড়িরাজ্যকুলাঙ্গার পিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের বিয়ে ভেঙ্গে দিল অষ্টম শ্রেণীর ছাত্রী,...

কুলাঙ্গার পিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের বিয়ে ভেঙ্গে দিল অষ্টম শ্রেণীর ছাত্রী, উদ্ধার বিয়ের সরঞ্জাম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : কুলাঙ্গার পিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের বিয়ে ভেঙ্গে দিল অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনা ফটিকরায় থানাধীন এলাকায়। পাশাপাশি সমাজের প্রত্যেকটা নাবালিকাকে বার্তা দিল নির্দিষ্ট সময়ের আগে বিয়ে নয়, ভবিষ্যৎ গড়ার জন্য। বর্তমানে কিশোরীটি কৈলাসহরের ‘ওয়ান স্টপ’ সেন্টারে রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার এক চৌদ্দ বছরের নাবালিকা অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছিলো। নাবালিকার পিতা পেশায় একজন গাড়ি চালক। নাবালিকার মা বিগত এক বছর পূর্বে অন্য এক পুরুষের হাত ধরে সংসার ছেড়ে চলে যায়। পরিবারে নাবালিকার বাবা সহ ছোট দুই ভাই রয়েছে।

 অষ্টম শ্রেণিতে পাঠরত অবস্থায় হঠাৎ করে নাবালিকাকে বিয়ে দেওয়ার জন্য বাবা পাত্র ঠিক করে নেন। কিন্তু নাবালিকা বিয়ে করতে রাজি না থাকায় নাবালিকাকে বেধড়ক মারধর করে কুলাঙ্গার বাবা। জোর করে বাবা বিয়ের তারিখও ঠিক করে নেয়। ঊনিশ জুন সন্ধ্যায় বিয়ের আগের দিন সন্ধ্যায় নাবালিকা পাশের বাড়ির এক ব্যক্তির মোবাইল নিয়ে কৈলাসহরে চাইল্ড হেল্প লাইন নাম্বারে ঘটনাটি জানালে পরের দিন নাবালিকার দিয়ে রুখে দে প্রশাসন। প্রথমে নাবালিকার বাবা মেয়ের বিয়ের কথা অস্বীকার করলেও নাবালিকার মুখ থেকে বিয়ের কথা জানতে পারে প্রশাসনিক কর্মীরা এবং নাবালিকার ব্যাগ থেকে বিয়ের শাড়ি, দুইটি মালা, সিঁদুর, শাঁখা ইত্যাদি বিয়ের সরঞ্জাম উদ্ধার হয়। সাথে সাথেই চাইল্ড লাইন কর্মীরা নাবালিকাকে উদ্ধার করে কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসেন। এ ব্যাপারে কৈলাসহর চাইল্ড লাইন কর্মী সৌভিক দে জানান যে, নাবালিকাকে কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারে আগামী চব্বিশ ঘন্টা রাখা হবে।

 পরে দপ্তরের আধিকারিকরা নাবালিকাকে কাউন্সিলিং করে হোমে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি আইনত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত পিতার বিরুদ্ধে।নাবালিকা সচেতন থাকায় বিয়ে আটকানো সম্ভব হয়েছে। তবে অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্রী শুধুমাত্র নিজের জীবন রক্ষা করেনি, কিভাবে প্রতিবাদী রূপ নিয়ে নির্দিষ্ট সময়ের আগে বিয়ে রুখে দিতে হয় সেই বার্তা দিয়েছে সমাজের অন্যান্য নাবালিকাদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য