বাড়িরাজ্যঅভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মহিলা কংগ্রেস

অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মহিলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : নারী নির্যাতন এবং মনীষা মৃত্যুকান্ডের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে প্রদেশ মহিলা কংগ্রেস। শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক মিছিল সংঘটিত করে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে বিক্ষোভ দেখাতে আসে। কিন্তু পুলিশের সদর কার্যালয়ের সামনে আসতেই মিছিল রুখে দেয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। তখন মহিলা কংগ্রেসের প্রতিবাদী মিছিলের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বাণী ঘোষ জানান, মহিলাদের উপর নির্যাতন ত্রিপুরা রাজ্যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এর মধ্যে গত ১০ জুন মনীষা দাস নৃশংসভাবে খুন হয়েছে রাজ্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজে। পরবর্তী সময় তার দেহ ফাঁসিতে ঝুলানো হয়েছে। পুলিশ প্রশাসন এবং বিজেপি মহিলা কমিশনের চেয়ারপার্সন কোনো রকম তদন্ত ছাড়াই আত্মহত্যা বলে ব্যাখ্যা দিয়েছেন। এর পেছনে রহস্য লুকিয়ে রয়েছে।

এবং শুধুমাত্র এই ঘটনাই নয়, বর্তমান সরকারের আমলে বিভীষিকাময় পরিস্থিতি নেমে এসেছে রাজ্যের মহিলা ও ছাত্রীদের উপর। এই ঘটনাগুলি প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত করে প্রত্যেকটি ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মহিলা কংগ্রেস। বিশেষ করে মনীষা মৃত্যু কান্ডের ঘটনার জন্য যেন বিচার বিভাগীয় তদন্ত হয় তার জন্য দাবি করছে মহিলা কংগ্রেস। নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য