বাড়িরাজ্যনিট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ এ.আই.ডি.এস.ও -র

নিট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ এ.আই.ডি.এস.ও -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : নিট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে রাজধানীতে সরব হল এ.আই.ডি.এস.ও। বৃহস্পতিবার এ.আই.ডি.এস.ও-র পক্ষ থেকে রাজধানীর সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাম প্রসাদ আচার্য।

তিনি জানান সংগঠনের সর্ব ভারতীয় সিদ্ধান্ত মোতাবেক ১৩ থেকে ১৯ জুন দেশ জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এইদিন সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি তিনি কেন এই প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্চে তা বিস্তারিত তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য