বাড়িরাজ্যআমরা বাঙালির ডেপুটেশন

আমরা বাঙালির ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। বৃহস্পতিবার আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা প্রথমে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি জানান জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছুয়া। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বহু সরকারি দপ্তরে শূন্য পদ পরে রয়েছে। বিজেপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পূরণ করে নি। বেকাররা হন্য হয়ে ঘুরছে। এই পরিস্থিতিতে বাচা বর্তমানে দায় হয়ে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য