স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : কিডনি সমস্যায় গুরুতর অসুস্থ স্বামীর প্রান বাঁচাতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি অসহায় স্ত্রীর। জানা গেছে, কমলাসাগর বিধানসভার মধুপুর আদর্শ কলোনী এলাকার বিনোদ দেবনাথ অন্যের রাবার বাগানে কাজ করে স্ত্রী সহ দুই ছেলে মেয়েকে নিয়ে কোনরকম ভাবে দিন যাপন করতেন। গত ৫-৬ মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে তার দুটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। ভবিষ্যতের জন্য জমানো সমস্ত টাকা দিয়ে শুরু করে চিকিৎসা।
সরকারি হাসপাতাল থেকে শুরু করে প্রাইভেট চিকিৎসকের পরামর্শ এমনকি চলে গিয়েও চিকিৎসা করে শারীরিক কোন উন্নতি হয়নি। বরং দিনের পর দিন আরও অসুস্থতা বাড়ছে বিনোদ দেবনাথের। বর্তমানে বিনোদ দেবনাথের অবস্থা এতটাই সংকটজনক হয়ে পড়েছে, যার উন্নত চিকিৎসা করাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। এদিকে এই হতদরিদ্র পরিবারের সঞ্চয় করা যা অর্থ ছিল সবকিছুই বিনোদ দেবনাথের চিকিৎসায় খরচ হয়ে গেছে বলে দাবি স্ত্রীর। গোটা পরিবারটি মানসিক ও আর্থিক দিক দিয়ে ভেঙ্গে পড়েছে। এখন ঘন ঘন বিনোদ দেবনাথের শ্বাস কষ্ট শুরু হয়, আর তখনই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করাতে হয়। তাই সরকারের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা যাবে করেন অসহায় স্ত্রী।

