স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জুন: জায়গা নিয়ে ঝামেলার জেরে বোনের হাতে আক্রান্ত ভাই। ঘটনা রাজধানীর খেজুর বাগান এলাকায়। আক্রান্ত বিপুল দেবনাথ শুক্রবার রাজধানীর এনসিসি থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর বিপুল দেবনাথ জানান ওনার বোন শিল্পী দেবনাথ কোলকাতা থাকে। সেখান থেকে ফোন করে সে প্রায় সময় মানসিক নির্যাতন চালায়। কয়েকমাস পূর্বে শিল্পী দেবনাথ কোলকাতা থেকে রাজ্যে আসে।
তারপর দুই বোন শিল্পী দেবনাথ ও তৃষা দেবনাথ মিলে তার বিরুদ্ধে মহিলা থানায় শ্লীলতাহানীর মামলা দায়ের করে। যার কারনে সে ১৬ দিন জেলে ছিল। বর্তমানে সে জামিনে রয়েছে। শিল্পী দেবনাথ ও তৃষা দেবনাথকে তাদের মা আগে থেকে জায়গা দিয়ে গেছে। অপরদিকে বিপুল দেবনাথকেও জায়গা দিয়ে গেছে। শিল্পী দেবনাথের দাবি বিপুল যেন তার নামে থাকা সকল জায়গা সম্পত্তি দুই বোনের নামে লিখে দেয়। কিন্তু বিপুল তার নামে থাকা জায়গা সম্পত্তি দিতে নারাজ। বিপুল দেবনাথ জানায় বর্তমানে সে বাড়ি ছাড়া। সে বাড়িতে যেতে পারছে না।
শিল্পী ও তৃষা মিলে তার বাড়ি ঘরে ভাংচুর চালিয়েছে। দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। বিপুল দেবনাথ আরও অভিযোগ করেন শিল্পী দেবনাথ প্রথম একবার বিয়ে করে। তারপর স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেয়। দ্বিতীয় বিয়ে করে অনুরূপ ভাবে মোটা অঙ্কের টাকা নিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেয়। বর্তমানে তৃতীয় বিয়ে করেছে। বিপুল দেবনাথ এইদিন এনসিসি থানায় মামলা দায়ের করে ন্যায় বিচারের দাবি জানান।

