বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলেন সি.আই.টি.ইউ

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলেন সি.আই.টি.ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জুন:  দীর্ঘ দিন ধরে নিজেদের জরুরি সমস্যা গুলি নিয়ে লড়াই আন্দোলন চালিয়ে আসছে ত্রিপুরা অঙ্গনওয়ারী ওয়ার্কার এন্ড হেল্পার ইউনিয়ন। ১১ জুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংগঠনের পক্ষ থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদানের জন্য সময় চাওয়া হয়। কিন্তু দপ্তরের অধিকর্তা সময় নেই বলে পরবর্তী সময় ডেপুটেশন প্রদানের জন্য বলেন।

 শুক্রবার সিআইটিইউ রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ত্রিপুরা অঙ্গনওয়ারী ওয়ার্কার এন্ড হেল্পার ইউনিয়নের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান ত্রিপুরা রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে প্রাক প্রাথমিক শাখা খোলা হচ্ছে। ফলে অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে সকল শিশু প্রাক প্রাথমিক শাখা গুলিতে চলে যাচ্ছে। এতে করে কোন কোন জায়গায় অঙ্গনওয়ারী কেন্দ্র গুলিতে শিশুর সংখ্যা শূন্যের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়টি নিয়ে ৯ এপ্রিল দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু দপ্তরের অধিকর্তার কাছ থেকে কোন সঠিক পদক্ষেপ দেখা যায় নি। অঙ্গনওয়ারী কেন্দ্র গুলি হল সার্বিক পরিষেবার জায়গা। যেখানে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি সবকিছু দেখা হয়। ১৯৭৫ সালে ইউনিসেফের সহযোগিতায় রাজ্যে অঙ্গনওয়ারী কেন্দ্রের পথ চলা শুরু হয়। রাজ্য সরকারের বর্তমান উদ্যোগের ফলে শিশুদের শৈশবের বিকাশ আটকে যাবে। তাই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অঙ্গনওয়ারী কেন্দ্র গুলি যেন পূর্বের ন্যায় চালু থাকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য