বাড়িরাজ্যরেললাইন থেকে উদ্ধার দেহ

রেললাইন থেকে উদ্ধার দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : পন্যবাহী ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু এক যুবকের। ঘটনা চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, সোমবার ভোর চারটা নাগাদ ডাউন বিসিএন পন্যবাহী ট্রেন ত্রিপুরায় প্রবেশের মুখে অর্থাৎ অসম-ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় ঘটে এই ঘটনা। মৃত যুবকের নাম রাজু মিয়া। বয়স ৩৫। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্ধে পুলিশ।

এদিকে মৃত রাজু মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন নোনতাই ছড়া এলাকায়। তবে বিবাহসূত্রে গত আট-নয় বছর ধরে তিনি চুরাইবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। স্থানীয়রা জানান তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবনের সঙ্গে যুক্ত ছিলো। এ কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত। পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল বলে দাবি এলাকাবাসীর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের পাশে ঘোরাফেরা করার সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য