স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : স্মার্ট সিটিতে বেআইনি পার্কিংয়ের কারণে ঘটল দুর্ঘটনা। এই ঘটনার সংঘটিত হয়েছে জিবি সংলগ্ন কুঞ্জবন ফায়ার স্টেশনের সামনে। এদিন রাস্তায় অসচেতন এক ব্যক্তি বোলেরো গাড়ি দাঁড় করিয়ে দোকানের জেরক্স করতে যান। সে সময় একটি টমটম গাড়ি এসে দাঁড়িয়ে থাকা বোলেরো গাড়ির পেছনে ধাক্কা দেয়। তখন টমটমে থাকা চারজন যাত্রী আহত হয়। এর মধ্যে একজন মহিলা যাত্রীর অবস্থা গুরুতর।
বাকি আহতদের নাম হলো সুশীল দাস, জনসন দেববর্মা, রাজীব বর্মন। ঘটনার পর সাথে সাথে দমকল কর্মীরা নিজের থেকে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সকলে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আহত গাড়ি চালক জানিয়েছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি এসে তাকে যখন ওভারটেক করে তখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা বোলেরো গাড়িতে ধাক্কা দেন। এই ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন।
খবর লেখা পর্যন্ত পুলিশ গাড়ি দুটি নিজের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কিনা জানা নেই। টমটমের নম্বর টি আর ০১ এম ২১৪৪ এবং বুলেরো গাড়ির নম্বর টি আর ০১ সি এফ ০৭৬৭। উল্লেখ্য, শহরের মধ্যে বেআইনি পার্কিংয়ের কারণে এভাবে প্রতিদিন বহু দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। ট্রাফিক প্রশাসন বিষয়গুলি নজর এড়িয়ে চলেছে। মাঝেমধ্যে অভিযান চালাতে পারলে সামাজিক মাধ্যমে তারা প্রচারে আলোতে আসে। অথচ কার্যকরী ভূমিকা ট্রাফিক প্রশাসনের নেই বলা চলে। যার কারণে শহরের মধ্যে ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলা কোন ভুল নয়। মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে।

