Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য এলাকাবাসীকে জলের সমস্যা থেকে নিস্তার দেওয়ার আশ্বাস সংসদের

এলাকাবাসীকে জলের সমস্যা থেকে নিস্তার দেওয়ার আশ্বাস সংসদের

এলাকাবাসীকে জলের সমস্যা থেকে নিস্তার দেওয়ার আশ্বাস সংসদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই পুর নির্বাচন। যা শাসক দলের জন্য অন্যতম চ্যালেঞ্জ হতে পারে। তাই ইতিমধ্যে জনগণের সমস্যা নিয়ে মাঠে ময়দানে ঘন ঘন দেখা যাচ্ছে শাসক দলের নেতৃত্ব। রবিবার রাজধানীর বিদ্যাসাগর এলাকায় সুইচ গেইট নির্মাণের আশ্বাস দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বনকুমারী থেকে বিদ্যাসাগর হয়ে হাওড়া নদীতে জল নিষ্কাশনের জন্য একটি ড্রেইন রয়েছে। বর্ষাকালে নদীর জল উল্টো সেই ড্রেইন দিয়ে প্রবেশ করে বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হয়।

দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে স্থানীয় বাসিন্দারা। রবিবার এই এলাকাটি পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরিদর্শন শেষে তিনি জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী সেখানে একটি সুইচগেইট নির্মাণ করা হলে জলের সমস্যা অনেকাংশে দূর হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বিদ্যাসাগর এলাকায় প্রস্তাবিত ওয়ার্ড অফিস নির্মাণের জায়গা এবং ভেন্ডার জোনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন ৩০ নং ওয়ার্ডের কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস সহ এলাকায় স্থানীয় লোকজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha