বাড়িরাজ্যসাড়ে চার কোটি টাকারও বেশি মূল্যের গাঁজা সহ লরি চালক আটক

সাড়ে চার কোটি টাকারও বেশি মূল্যের গাঁজা সহ লরি চালক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : আগরতলা শুল্ক বিভাগের সিঙ্গারবিলের কাস্টমস প্রিভেন্টিভ ফোর্স ইউনিট একটি লরি থেকে ৪ কোটি ৪৯ লক্ষ ২১ হাজার টাকার শুকনো গাঁজা জব্দ করেছে। মোট ৮৯৮.৪২ কিলোগ্রাম গাঁজা আটক করা হয়। জানা যায়, ৬ জুন ভোরে আগরতলা-মানিক ভান্ডার-কুমারঘাট এনএইচ-১০৮বি রুটের হেজামারা, বড়পুকুর এসবি স্কুলের কাছে এনএল ০১ একে ৯৯৮২ নম্বরের লরি আটক করা হয়।

 গাড়িটির ফুয়েল ট্যাঙ্কে বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠের ভেতরে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য লুকানো অবস্থায় পাওয়া যায়। সিঙ্গারবিলের সিপিএফ সুপারিনটেনডেন্টের নেতৃত্বে অভিযানকারী দলটি গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। তল্লাশির সময়, ফুয়েল ট্যাংকের গোপন চেম্বার থেকে গাঁজার তীব্র গন্ধযুক্ত শুকনো পাতাযুক্ত উদ্ভিদ উপাদান ভর্তি ১৩৫ টি প্লাস্টিকের মোড়কে মোড়া প্যাকেট উদ্ধার করা হয়। এনডিপিএস ফিল্ড ড্রাগ টেস্টিং কিটের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে গাঁজা হিসেবে শনাক্ত হয়। ১৯৮৫ সালের এনডিপিএস আইনের প্রাসঙ্গিক বিধানাবলীর অধীনে ট্রাক চালককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারা ৮(সি), ২০(বি)(২)(সি), ২৫, ২৮ এবং ২৯-এ মামলা দায়ের করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য