স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : অনভিজ্ঞতার কারণে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হলো রাজধানীর ধলেশ্বর এলাকায়। ঘটনা রবিবার সকালে ধলেশ্বর ৮ নং রোড এলাকায় শেফালি শিবের বাড়িতে। বাড়ির গৃহিণী জানান তিনি এইদিন রান্না করে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিলেন। ডাল সিদ্ধ করার জন্য চুল্লিতে বসিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন বারে বারে গ্যাসের চুল্লির আগুন নিভে যাচ্ছিল।
পাশাপাশি রান্নার গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা রান্না ঘরে। সাথে সাথে তিনি গ্যাসের সিলিন্ডার থেকে রেগুলেটার খুলতে যান। রেগুলেটার খোলার সময় আচমকা সিলিন্ডারে আগুনে জ্বলে উঠে। তখন তিনি চিৎকার শুরু করেন। ছুটে আসে পরিবারের অন্যান্য লোকজন।
খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ছুটে আসে দমকলের ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকলের দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। জানা যায় রান্না ঘরে দুইটি রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল। তার মধ্যে একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। যার কারনে আগুন ভয়াবহ আকার ধারন করে। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান কত তা জানা যায় নি।

