স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর দেহ উদ্ধার নতুন বাজার থানাধীন জোড়ানিয়া কারবাড়ি পাড়ায়। ছাত্রীর নাম সুনিতা জমাতিয়া। বয়স ১৮। ঘটনার বিবরণে জানা যায়, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সুনিতা।
কিন্তু অনুত্তীর্ণ হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। রবিবার সকালে ঘুম থেকে না ওঠার কারণে তাকে বাড়ির মালিক ডাকাডাকি করার পর কোন সাড়া পায়নি। পরে ঘরের দরজা ভেঙে দেখতে পায় সুনিতার মৃতদেহ ঝুলছে। মৃত ছাত্রীর বাবা জানান তাদের বাড়ি করবুকে। পড়াশোনার জন্য উনার দুই মেয়ে এখানে ভাড়া থাকতেন। এ বছর সুনিতা অনুত্তীর্ণ হয়েছে। যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে করছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুন বাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।,

