Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য গরু নিয়ে পালানোর সময় আটক চার

গরু নিয়ে পালানোর সময় আটক চার

গরু নিয়ে পালানোর সময় আটক চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : পাচারের সময় আটক চারটি গরু। ৪ টি গরু শনিবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত সাং মরণাদির পাড় থেকে চুরি করে পাচার করার চেষ্টা করেছিল চোরেরা। সে সময় দত্ত বাড়ি এলাকা থেকে পুলিশের হাতে আটক হয় চারটি গরু। পুলিশ দেখে চোরেরা নদীর দিকে পালিয়ে যায়। চারটি গরুকেই উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে।

মালিককে শনাক্ত করা হয়েছে। গরুগুলি চন্দন ঘোষ। বাড়ি সাং মরণাদির পাড়। উদ্ধারকৃত গরু গুলির বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা উপর হবে বলে জানান। থানার ওসি জানিয়েছেন, অভিযুক্ত গরু চোরদের জালে তুলতে না পারলেও তাদের সন্ধান জারি রেখেছে পুলিশ। অবিলম্বে তাদের জালে তুলতে পারবে বলে আশাবাদী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha