বাড়িরাজ্যগুলি কাণ্ডে গ্রেপ্তার আরো এক

গুলি কাণ্ডে গ্রেপ্তার আরো এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :  বিশালগড়ে দুই ঠিকাদারের বাড়িতে গত মার্চ মাসে গুলি চালানোর ঘটনায় রণবীরের গ্যাং ম্যান বিশ্ব দেবনাথ ওরফে বিশুকে জলে তুলেছে বিশালগড় থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্ত বিশ্ব দেবনাথ মোট তিনটি মামলার অভিযুক্ত। গত মার্চ মাস থেকে সে গা ঢাকা দিয়ে ছিল। শুক্রবার রাতে পুলিশ জানতে পারে সে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন চা বাগানের মধ্যে সঙ্গীদের সঙ্গে বসে মদ্যপান করছে।

 তখন পুলিশ গিয়ে অভিযান চালায় চা বাগানে। তখন এই কুখ্যাত তথা রণবীরের ছায়া সঙ্গীকে জলে তুলতে সক্ষম হয় পুলিশ। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা যায় পুলিশ আধিকারিকের কাছ থেকে। বিশালগড়ের অন্যতম ত্রাস বিশ্ব। রণবীর এবং মান্নার হাত ধরে বিশ্বের উত্থান মাফিয়া জগতে। মাত্র কয়েকদিনে কুখ্যাত মাফিয়া রুপ নেয় বিশ্ব। তাকে জালে তোলার পর বিশালগড় বাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করে গেছে। কিন্তু তার কঠোর শাস্তি দাবী করছে বিশালগড় বাসী। নেতার শেল্টারে এবং গ্যাং ম্যানদের দ্বারা রাতারাতি গজিয়ে উঠা বিশ্বকে শনিবার দুপুরে আদালতে তুলেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য