বাড়িরাজ্যবৃদ্ধার মৃতদেহ উদ্ধার

বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুন :  ফাঁকা ঘর থেকে উদ্ধার ৮৪ বছর বয়সি বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম পদ্মা চক্রবর্তী। ঘটনা রাজধানীর পশ্চিম মহিলা থানাধীন মধ্য ভুবনবন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন পদ্মা চক্রবর্তী। গত কয়েক বছর ধরেই কিডনি‌ জনিত রোগ ও সুগার রোগে আক্রান্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পদ্মা চক্রবর্তীর পরিচিত একজন যুবক বাড়ির বাইরে থেকে দেখতে পান ঘরের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় ছটফট করছেন তিনি।

তারপর জানতে পারেন তিনি অসুস্থ হয়ে আছেন। তারপর সেই যুবক চলে যায়। রাতের বেলা এলাকাবাসী বৃদ্ধার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় মৃতদেহ সুফার মধ্যে পড়ে আছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে পুলিশের মনে। তবে ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য